‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র আয়োজক দম্পতি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র আয়োজক দম্পতি আটক
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’র আয়োজক দম্পতি আটক

টাকা আত্মসাৎ, ভয়ভীতি দেখানো ও হুমকির অভিযোগে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর আয়োজক অপূর্ব আবদুল লতিফ এবং তার স্ত্রী আফসানা হেলালি জোনাকিকে আটক করা হয়েছে।

গত বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার পর তাদেরকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার।

তিনি জানান, অপূর্ব আবদুল লতিফ ও আফসানা হেলালি জোনাকি গুলশান থানাতেই আছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ খেতাব জিতে নেন খাদিজা আকতার রাহা। গত ২০ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তার।

রাহার দাবি, থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া’র মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলে গত ৮ নভেম্বর তার কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন অপূর্ব আবদুল লতিফ। পরবর্তীতে তিনি আরও ১৪ লাখ টাকা দিতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় ‘মিসেস এশিয়া’র মূল আসরে অংশ নিতে পারেননি রাহা। এরপর তার দেওয়া ৬ লাখ টাকা ফেরত চাইলে আয়োজন তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি তাকে হুমকিও দেন। বাধ্য হয়ে গত ২৭ নভেম্বর আয়োজকের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন রাহা। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৯   ৫২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ