সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন
এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রতন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এ সময় আরও বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর।

এছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন হতে আসা উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগত কৃষকদের মাঝে আগামী বোরো মৌসুমের জন্য সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০৯   ৬২৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ