রাঙ্গামাটিতে আওয়ামী-পেশাজীবী-লীগের কর্মী সমাবেশ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে আওয়ামী-পেশাজীবী-লীগের কর্মী সমাবেশ
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২



রাঙ্গামাটিতে আওয়ামী-পেশাজীবী-লীগের কর্মী সমাবেশ

জেলায় আজ আওয়ামী-পেশাজীবী-লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে জেলা ও পৌরসভা পেশাজীবী-লীগের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী-পেশাজীবী-লীগের সভাপতি মোঃ মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী-লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, জেলা পেশাজীবী-লীগের সহ-সভাপতি প্রকৌশলী রুবায়েত আহমেদ,যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু প্রমূখ।
সভায় আগামী ৪ ডিসেম্ভর চট্টগ্রামে আয়োজিত আওয়ামী-লীগের জনসমাবেশে রাঙ্গামাটি থেকে জেলা আওয়ামী-লীগের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের সাথে পেশাজীবী-লীগের সকলকে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহণের আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০০   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ