বিয়েবাড়িতে সংঘর্ষ কনের দাদি নিহত,বরসহ আটক ১২ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়েবাড়িতে সংঘর্ষ কনের দাদি নিহত,বরসহ আটক ১২ জন
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



---

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিয়েবাড়িতে গহনা নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর)সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে আসার পর খাওয়া-দাওয়া শেষে কনে সাজাতে যায়। এ সময় বরপক্ষের দেওয়া গহনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নেয়। কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ১২ জনকে আটকও করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৪   ৬৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু
কপ৩১ সম্মেলনে অনুদানভিত্তিক কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ