জাতির পিতার সমাধিতে শেখ সেলিমের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে শেখ সেলিমের শ্রদ্ধা
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



জাতির পিতার সমাধিতে শেখ সেলিমের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৮   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ