জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নবগঠিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় মোনাজাত করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:১৪   ৬০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ