রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ ভোক্তাদের নিত্যপণ্য ক্রয়ে যেন সমস্যা না হয়, দ্রব্যের দাম অতিরিক্ত না বাড়ে, সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।

রোববার (৪ ডিসেম্বর) সচিবালয়ে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, কম লাভে পণ্য বিক্রির পাশাপাশি পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে।

পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ স্বাভাবিক রাখাসহ সংকট নিরসনে শিগগিরই একটি সেল খোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রি না করার ক্ষেত্রে যাদের কারসাজি রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।

এছাড়া আমদানির ক্ষেত্রে এলসি খুলতে বর্তমান সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক শিগগিরই সার্বিক নির্দেশনা দেবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৪   ৫৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ