মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে - পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে - পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে - পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মাদক একেকটি পরিবারকে ধ্বংস করে দেয়, সেজন্য সবাইকে মাদকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে।

সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে আয়োজিত মাদকবিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মাদক নির্মূলে পরিবারের দায়িত্বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত যাতে তারা মাদক থেকে দূরে থাকে। তিনি বলেন, আমরা বিজয়ী জাতি, আমরা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, ঘরে ঘরে মাদকবিরোধী আন্দোলনে শামিল হই তবে মাদকের বিরুদ্ধেও জয়ী হবো।

মাদক ও নেশাবিরোধী সংস্থা ‘মানস’-এর উদ্যোগে আয়োজিত এবং মানস-এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরবিন্দু ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এবং বিশ্বনাথ পৌরসভার চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান। অনুষ্ঠানে বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩০   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ