বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ।

তিনি বলেন, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।

এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায় এবং তাদের শরীর কাঁচের আঘাত লাগে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আহতরা হলেন- মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।

আরেকজনের নাম জানা যায়নি।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

“তবে, তারা আউট অব ডেঞ্জার”, যোগ করেন ওসি গোলাম মুক্তার।

রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের শরীরের কতটুকু পড়েছে তা এখনও নিরূপণ করা হয়নি।

আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।”

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪০   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ