৩ দিনের সফরে সৌদিতে চীনের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৩ দিনের সফরে সৌদিতে চীনের প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



৩ দিনের সফরে সৌদিতে চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে সৌদির রাজধানী রিয়াদে পৌঁছেছেন। সেখানে তিনি চীন-আরব শীর্ষ বৈঠকে অংশ নেবেন।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) বৈঠকেও অংশ নেবেন শি। জিসিসি-তে আছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও আমিরাত।

করোনার পর এই প্রথমবার সৌদি আরবে গেলেন শি জিনপিং।

দুই দেশের কর্মকর্তারা কী বলছেন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিম বলেন, এই সফর হলো চীন ও সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় ও সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রয়াস। দুই দেশের সম্পর্কের ইতিহাসে যা খুবই বড় বিষয় বলে চিহ্নিত হবে।

সৌদির এনার্জি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বলেন, সৌদি আরব চীনের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য বন্ধু দেশ হয়ে থাকবে। দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাবে।

চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি অশোধিত তেল আমদানিকারী দেশ। তারা এই তেলের জন্য অনেকটাই সৌদির ওপর নির্ভরশীল থাকে। প্রতিবছর হাজার হাজার কোটি ডলারের তেল তারা সৌদি থেকে কেনে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, ২০০৫ থেকে ২০২০ এর মধ্যে আরব দুনিয়ায় চীন যে বিনিয়োগ করেছে, তার ২০ শতাংশ হয়েছে সৌদিতে।

সৌদির গণমাধ্যম প্রতিবেদন বলছে, শি জিনপিংয়ের সফরের সময় রিয়াদে তিন হাজার কোটি ডলারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তিতে সই করবে চীন।

সাবধান করল যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের সুরক্ষা সংক্রান্ত মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে রিয়াদ হলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধু দেশ। চীন সেখানে এবং বিশ্বের অন্যত্র যেভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তার ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছে।

কিরবি বলেন, চীন ও সৌদি যেসব বিষয় নিয়ে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা আন্তর্জাতিক দুনিয়ায় ফলপ্রসূ হবে না। কিরবি আরও বলেন, দেশগুলো ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে একটিকে বেছে নেবে, সেই প্রত্যাশা তাদের নেই।

বাংলাদেশ সময়: ১২:১১:৪৭   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ