গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন। গ্রেপ্তার, মামলা ও হয়রানির প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলার জলিরপাড় বাজারে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া আওয়ামী লীগ নেতা আসলাম শেখ ও মিল্টন শেখের নেতৃত্বে বহুগ্রাম ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মিয়ার নেতৃত্বে মিছিল বের করা হয়। ভাবড়াসুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিফাতুল আলম মুসার নেতৃত্বে এবং মোচনা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলকারীরা গ্রেপ্তার, মামলা ও নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ জানান। তারা এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ মিছিল এই প্রথম। এদিন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় কার্যালয়ও খোলা হয় বলে জানান তারা। তবে এসব কর্মসূচি ও অভিযোগের বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৩   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ