ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার। ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৪৬১ – লিবিয়াস সেভেরাস পশ্চিম রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে ঘোষিত হন।
৬৩৬ – রাশিদুন খিলাফত কাদিসিয়ার যুদ্ধে সাসানীয় সাম্রাজ্যকে পরাজিত করে।
১৬৪৬ – বর্তমান সেন্ট পিটার্স ব্যাসিলিকা রোমে প্রতিষ্ঠিত হয়।
১৭৯৪ – মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন জে চুক্তি স্বাক্ষর করে।
১৮০২ – গারিনাগু জনগোষ্ঠী ব্রিটিশ হন্ডুরাস (বর্তমান বেলিজ) -এ পৌঁছায়।
১৮০৮ – ফিনীয় যুদ্ধ: ওলকিজোকি চুক্তি ফিনল্যান্ডে শত্রুতার অবসান ঘটায়।
১৮১৬ – পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৮৪৭ – কানাডার দ্বিতীয় রেলপথ মন্ট্রিয়ল ও ল্যাচিন রেলপথ চালু হয়।
১৮৬৩ – মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।
১৮৮১ – ইউক্রেনের ওডেসার কাছে গ্রোসলিবেন্থাল গ্রামের নিকট একটি উল্কাপিণ্ড পতিত হয়।
১৮৮৫ – সার্ব-বুলগেরীয় যুদ্ধ: স্লিভনিৎসার যুদ্ধে বুলগেরিয়ার বিজয় বুলগেরিয়া রাজ্য ও পূর্ব রুমেলিয়ার একীকরণকে সুসংহত করে।
১৯১১ – কর্নওয়ালের ডুম বার দুটি জাহাজ আইল্যান্ড মেইড ও অ্যাঞ্জেল-কে ধ্বংস করে।
১৯১২ – প্রথম বলকান যুদ্ধ: সার্বীয় সেনাবাহিনী বিটোলা দখল করে এবং ম্যাসেডোনিয়ায় পাঁচ শতাব্দীর উসমানীয় শাসনের অবসান ঘটে।
১৯১৬ – স্যামুয়েল গোল্ডউইন ও এডগার সেলউইন গোল্ডউইন পিকচার্স প্রতিষ্ঠা করেন।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: এইচএমএএস সিডনি ও এইচএসকে করমোরান-এর মধ্যে যুদ্ধে উভয় জাহাজ পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যায়।
১৯৪২ – সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৪২ – মুতেসা দ্বিতীয় বুগান্ডার ৩৫তম এবং শেষ কাবাকা হিসেবে অভিষিক্ত হন।
১৯৪৩ – হলোকাস্ট: নাৎসি বাহিনী লভিভের জানোভস্কা বন্দীশিবির ধ্বংস করে এবং অন্তত ৬,০০০ ইহুদিকে হত্যা করে।
১৯৪৪ – জাপানী বিমানবাহিনীর দ্বিতীয় তথা শেষবারের মতো কলকাতায় বিমান হানা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য ১৪ বিলিয়ন ডলারের যুদ্ধ বন্ড বিক্রির লক্ষ্যে ষষ্ঠ ওয়ার লোন ড্রাইভ ঘোষণা করেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লুক্সেমবুর্গীয় প্রতিরোধ বাহিনীর ত্রিশ জন সদস্য ভিয়ানডেনের যুদ্ধে বৃহত্তর ভাফেন-এসএস আক্রমণের বিরুদ্ধে ভিয়ানডেন শহর রক্ষা করেন।
১৯৪৪ – মুকাচেভোতে ট্রান্সকারপাথিয়ান ইউক্রেনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯৪৬ – আফগানিস্তান, আইসল্যান্ড ও সুইডেন জাতিসংঘে যোগদান করে।
১৯৫০ – মার্কিন জেনারেল ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ন্যাটো-ইউরোপের সর্বোচ্চ কমান্ডার হন।
১৯৫২ – গ্রিক ফিল্ড মার্শাল আলেকজান্ডার পাপাগোস গ্রিসের ১৫২তম প্রধানমন্ত্রী হন।
১৯৫৪ – যুবরাজ তৃতীয় রাইনিয়ার কর্তৃক ইউরোপের প্রাচীনতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলে মন্টে কার্লো চালু হয়।
১৯৫৫ – ন্যাশনাল রিভিউ-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৭ – হংকং-এ প্রথম বেতার বাণিজ্যিক টেলিভিশন স্টেশন টিভিবি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ – অ্যাপোলো কর্মসূচি: অ্যাপোলো ১২-এর নভোচারী পিট কনরাড ও অ্যালান বিন চাঁদের ওশেনাস প্রসেলারামে অবতরণ করেন।
১৯৬৯ – ফুটবল খেলোয়াড় পেলে তার ১,০০০তম গোল করেন।
১৯৭৭ – টিএপি এয়ার পর্তুগাল ফ্লাইট ৪২৫ মাদেইরা দ্বীপপুঞ্জে বিধ্বস্ত হয় এবং ১৩১ জন নিহত হন।
১৯৭৭ – মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।
১৯৭৯ – ইরান জিম্মি সংকট: ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী তেহরানে মার্কিন দূতাবাসে আটক ১৩ জন নারী ও কৃষ্ণাঙ্গ মার্কিন জিম্মিকে মুক্তির নির্দেশ দেন।
১৯৮২ – দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
১৯৮৪ – সান হুয়ানিকো বিপর্যয়: মেক্সিকো সিটির পেমেক্স পেট্রোলিয়াম সংরক্ষণাগারে ধারাবাহিক বিস্ফোরণে প্রায় ৫০০ জন নিহত হন।
১৯৮৫ – স্নায়ুযুদ্ধ: জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ প্রথমবার বৈঠক করেন।
১৯৮৫ – পেনজয়েল টেক্সাকোর বিরুদ্ধে ১০.৫৩ বিলিয়ন ডলারের রায় জেতে।
১৯৮৫ – মালয়েশিয়ার বালিং-এ পুলিশ ইব্রাহিম মাহমুদ-এর নেতৃত্বাধীন একটি ইসলামী সম্প্রদায়ের বাড়িঘর অবরোধ করে।
১৯৮৮ – সার্বিয়ার কমিউনিস্ট প্রতিনিধি ও ভবিষ্যৎ রাষ্ট্রপতি স্লোবোদান মিলোশেভিচ ঘোষণা করেন যে কসোভোতে আলবেনীয় বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা সার্বিয়া আক্রান্ত।
১৯৯০ – ওয়ারশ চুক্তি ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
১৯৯৩ – চীনের শেনজেনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৮৭ জন নিহত হন।
১৯৯৪ – যুক্তরাজ্যে প্রথম জাতীয় লটারি ড্র অনুষ্ঠিত হয়।
১৯৯৫ – বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৯৬ – মহাকাশ যান কর্মসূচি: কলম্বিয়া এসটিএস-৮০ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৬ – ইলিনয়ের কুইন্সি আঞ্চলিক বিমানবন্দরে দুটি বিচক্রাফট বিমানের সংঘর্ষে ১৪ জন নিহত হন।
১৯৯৭ – স্পেস শাটল কলম্বিয়া এসটিএস-৮৭ মিশনে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৮ – ক্লিনটন-লিউইনস্কি কেলেঙ্কারি: মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করে।
১৯৯৯ – চীন প্রথমবারের মতো শেন ঝু মহাকাশযান মহাকাশে প্রেরণ করে।
১৯৯৯ – জন কার্পেন্টার টিভি গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার?-এ প্রথম শীর্ষ পুরস্কার জেতেন।
২০০১ – মার্কিন কংগ্রেস এভিয়েশন ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করে এবং ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠিত হয়।
২০০২ – গ্রিক তেলবাহী জাহাজ এমভি প্রেস্টিজ গ্যালিসিয়ার উপকূলে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়।
২০০৪ – এনবিএ ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষ ম্যালিস অ্যাট দ্য প্যালেস সংঘটিত হয়।
২০১০ – নিউজিল্যান্ডের পাইক রিভার খনিতে চারটি বিস্ফোরণের প্রথমটি ঘটে এবং ২৯ জন নিহত হন।
২০১৩ – বৈরুতে ইরানি দূতাবাসে দ্বৈত আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হন।
২০২২ – কলোরাডো স্প্রিংসের ক্লাব কিউ নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত ও ১৭ জন আহত হন।
২০২৩ – ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে।

জন্ম

১৭১১ - মিখাইল লোমোনোসভ, রুশ পদার্থবিদ, রসায়নবিদ ও জ্যোতির্বিদ। (মৃ. ১৭৬৫)
১৮০৫ - সুয়েজ খালের নকশাকার ফরাসি প্রযুক্তিবিদ ভিকঁৎ ফ্যের্দিনা মারি দ্যা ল্যেসেপস ।
১৮২৮ - লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ। (মৃ.১৭/০৬/১৮৫৮)
১৮৩১ - জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতিতম রাষ্ট্রপতি। (মৃ. ১৮৮১)
১৮৩৮ - ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন।(মৃ.০৮/০১/১৮৮৪)
১৮৪৩ - রিচার্ড আভেনারিউস, ছজার্মান বংশোদ্ভূত সুইস দার্শনিক ও অধ্যাপক।
১৮৫২ - আম্মেম্বল সুব্বা রাও পাই, ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত্ব কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। (মৃ.২৫/০৭/১৯০৯)
১৮৭৭ -
বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়।(মৃ.০৫/০২/১৯৫৫)
ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী। (মৃ.১৯৩০)
১৮৮৭ - জেমস ব্যাচেলার সামনার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯১২ - জর্জ এমিল পালাডে, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯১৩ -অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।(মৃ.২৭/১১/১৯৮৪)
১৯১৪ - একনাথ রানাডে , ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক।(জ.২২/০৮/১৯৮২)
১৯১৫ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও প্রাণরসায়নবিদ।
১৯১৭ - ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রী। (মৃ.৩১/১০/১৯৮৪)
১৯১৮ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক। (মৃ.০৮/০৫/১৯৯৩)
১৯২৫ - সলিল চৌধুরী, প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার।(মৃ.০৫/০৯/১৯৯৫)
১৯৩৬ - ইউয়ান ৎসে লি, নোবেল পুরস্কার বিজয়ী তাইওয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৫০ - রেহানা সুলতান, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫১ - জিনাত আমান, ভারতের প্রখ্যাত অভিনেত্রী।
১৯৫৩ - সুবীর নন্দী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (মৃ.০৭/০৫/২০১৯)
১৯৫৫ - ডা পূর্ণেন্দুবিকাশ সরকার, ২০২৩ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কারে সম্মানিত চিকিৎসক।
১৯৫৪ - আবদুল ফাত্তাহ আল-সিসি, মিশরের ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও মিশরের ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
১৯৬১ - মেগ রায়ান, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
১৯৬২ - জোডি ফস্টার, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক
১৯৭৫ - সুস্মিতা সেন, ভারতীয় অভিনেত্রী ও ১৯৯৪-এর মিস ইউনিভার্স।
১৯৮৫ - ক্রিস্টোফার ঈগলস, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ - সিলভিয়া সোলার এস্পিনসা, স্প্যানিশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৬৬৫ - নিকোলাস পউসিন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী।
১৮২৮ - অষ্ট্রিয়ার খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ফ্রান্তেয সোবের্ট।
১৮৩১- তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী
১৮৫০ - রিচার্ড মেন্টর জনসন, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, আইনজীবী ও রাজনীতিক।
১৯১৫ - জো হিল, একজন সুইডেনে জন্মগ্রহণকারী আমেরিকার গীতিকার এবং সংগঠক।
১৯৪২ - ব্রুনো সচুলয, পোলিশ চিত্রশিল্পী ও সমালোচক।
১৯৮৮ - জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান।
১৯৮৯ - এম এ জলিল, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা
২০০৪ - জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও অধ্যাপক।
২০০৭ - সঞ্জীব চৌধুরী, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক ছিলেন
২০১১ - ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
২০১৩ - ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক।

বাংলাদেশ সময়: ০:১২:১১   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ