সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : “রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ” এই এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব। সেই লক্ষ্যে নিজ দেশ ও সমাজ’কে দুর্নীতিমুক্ত করতে সকলকেই স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে বলে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৬   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা
ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ