আগামী জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেল লাইন চালু হবে : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেল লাইন চালু হবে : রেলপথ মন্ত্রী
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



আগামী জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেল লাইন চালু হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন আগামী জুনের মধ্যে চালু হবে।
মন্ত্রী আজ সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনের সময় আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, ‘উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি মানুষ সহজে দু’দেশের মধ্যে যাতায়াত করতে পারবে। অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে এখন যতটুকু কাজ আছে আশা করা যায় জুনের মধ্যে তারা সম্পন্ন করতে পারবে।’
আখাউড়া-লাকসাম প্রকল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পটি আজ পরিদর্শন করেছি। ওই প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৭ কিলোমিটার রেল লাইন যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে কিছু জায়গা কাজ স্থগিত রয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিদর্শনের সময় কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে বাধা দেয়া আছে সে অংশটি রেখে বাকি অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লাইন প্রকল্পটি ভারতীয় অনুদানে নির্মিত হচ্ছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশ।
পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, লাকসাম -আখাউড়া প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও আখাউড়া - আগরতলা প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়াসহ ঠিকাদারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৩   ৫৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ