হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬



হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

শনিবার (১৪ মার্চ) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। পরে সিংগাইর পৌরসভার আয়োজনে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং অনিয়ম দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন সময় ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানো হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৪১:০৫   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরে হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন
সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ