গার্মেন্টস শ্রমিকদের ছুটির বিষয়ে যে অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গার্মেন্টস শ্রমিকদের ছুটির বিষয়ে যে অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার
শনিবার, ১৪ মার্চ ২০২৬



গার্মেন্টস শ্রমিকদের ছুটির বিষয়ে যে অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটি বড় হওয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করেছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

এসময় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি।

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

এসময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০০:০৮   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ডিসির
চাষাঢ়া হকার্স মার্কেট ভেঙে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা নাসিক প্রশাসকের
জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
সংবিধান আমাদের আবেগ ও লাখ শহীদের রক্তের সঙ্গে জড়িত : মির্জা ফখরুল
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
​সরিষাবাড়ীতে স্কুলে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ