নারায়ণগঞ্জ জেলা পরিষদে আসছে নতুন ১০ প্রকল্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ জেলা পরিষদে আসছে নতুন ১০ প্রকল্প
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



---

১ কোটি ৫৬ লাখ টাকার উন্নয়ন কাজের অনুমতি পেয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। সরকারের এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে বাবু চন্দন শীল নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম বরাদ্দ।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় প্রস্তাবিত প্রকল্প গত রোববার (১১ ডিসেম্বর) অনুমতি দেয় স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২০২১ সালের ১৩ ডিসেম্বর ও ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি জেলা পরিষদের ৩১ ও ৩২ তম সভায় মোট ১১টি প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। কিন্তু অনুমতি পায়নি। অবশেষে সেই ১১ প্রকল্পের ১০টি অনুমতি হয়েছে।

প্রকল্প গুলো হলো রূপগঞ্জের চনপাড়া ৭নং ব্লক ‘ক’ মসজিদ থেকে ৬ নং ব্লক রিক্সা জলিলের গ্যারেজ পর্যন্ত আরসিসি ডালাই। ৮ নং ব্লকের বায়তুল আমান জামে মসজিদ থেকে ৭নং ওয়ার্ডের ক মসজিদ পর্যন্ত রাস্তা ডালাই। রূপগঞ্জের ডাক্তারখালী ডেমরা-রূপগঞ্জ মেইন রোড থেকে মো. হোসেনের বাড়ি পর্যন্ত সড়ক পাইপ ড্রেনসহ আরসিসি দ্বারা উন্নয়ন। দক্ষিন রূপসীর ৫নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড় থেকে হাজী আমির হোসেনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তার উন্নয়ন। চনপাড়ার লতিফের চায়ের দোকান থেকে খেয়াঘাট অভিমুখে সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন। ডেমরা-রূপগঞ্জ মেইন রোড থেকে বায়তুল মামুন জামে মসজিদের ভায়া জায়েদ আলীর বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন। রূপগঞ্জের কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্ণগোপ কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন। ফতুল্লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আজমেরীবাগ এলাকার হোসেন সরদারের রোডের বিসমিল্লাহ স্টোর থেকে মালেকের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট রাস্তা ও ড্রেন নির্মাণ, সদর উপজেলার ৫নং ওয়ার্ডের শহীদ নগর ডিএলআর এল-১ খালের উপর নির্মাণাধীন কালভার্ট থেকে নবীর বাড়ি পর্যন্ত ১২ ফুট প্রশস্থ রাস্তা নির্মাণ ও সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ফকির নূরুজ্জামানের বাড়ি থেকে মো. জামাল মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল জানান, এই প্রকল্প গুলো পূর্ববর্তী চেয়ারম্যান আবেদন করে গেছেন। হয়তো অনুমতি হয়েছে। কিন্তু এখনও আমি চিঠি পাইনি।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১১   ৬৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ