বন্দরে বিদ্যালয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিদ্যালয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



বন্দরে বিদ্যালয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

বন্দরে বিদ্যালয়ে সহপাঠিদের সাথে স্কাউট করার সময় হঠাৎ স্টোকে আক্রান্ত হয়ে মাহিকা (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্রী মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে।

উপস্থিত শিক্ষার্থী ও স্কুল শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় স্কুল ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক উল্লেখিত শিক্ষার্থীকে মৃত ঘোষনা করে। নিহত স্কুল ছাত্রী মাহিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার দিনমজুর মান্নান মিয়ার মেয়ে।

স্কুল ছাত্রী মৃত্যু বরণের খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী দিনমজুর পিতা মান্নান বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, স্কুল ছাত্রী মৃত্যুর খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী পিতা সংশ্লিস্ট প্রশাসনের কাছে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করে।

পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানের পর বাদ আছর স্থানীয় এলাকায় স্কুল ছাত্রীর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৭   ৬০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ