সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ জুলহাস গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ জুলহাস গ্রেপ্তার
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



---

সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মো. জুলহাস খলিফা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মিজমিজ আল আমিন নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুষার মিয়ার বাড়ির সামনে থেকে ওই ফেনসিডিলসহ মো. জুলহাস খলিফাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুলহাস খলিফা পটুয়াখালী জেলার নন্দিপাড়া এলাকার মৃত হাসান খলিফার পুত্র।

ডিবি পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এএসআই রবিউল ও সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৭ (১২)২২ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. জুলহাস খলিফাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৫   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ