দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : প্রাণিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



---

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর-২০২২ এর অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এ সময় আরো বলেন, ‘বিএনপি নেতাদের কথায় দেশ চলে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় দেশ চলে।

‘দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। ‘

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৪   ৪৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
আল কোরআন ও আল হাদিস
কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
ফতুল্লায় মামলা প্রত্যাহার না করায় বাদীকে কুপিয়ে জখম
গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের
সোনারগাঁয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির
সিংড়ায় থানা পুলিশের ‍‍`ওপেন হাউজ ডে‍‍` অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ