মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি।

সাধারণত সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায়, সাংবিধানিক বিধান অনুসারে এবার প্রধান নির্বাচন কমিশনার এমপিদের শপথ পড়াবেন।
সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠতার আস্থা প্রদর্শন করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী ২৯৭ জন এমপির গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র অনুযায়ী, এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এই অনুষ্ঠানে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারত, চীন, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, তুরস্ক ও ব্রুনেই।

এদিকে, নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি ও সরকারি বাসভবন প্রস্তুতের কাজ শেষ করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩০   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিককে জরিমানা
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ