নবনির্বাচিত এমপি কালামের সঙ্গে গণঅধিকারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনির্বাচিত এমপি কালামের সঙ্গে গণঅধিকারের সাক্ষাৎ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



নবনির্বাচিত এমপি কালামের সঙ্গে গণঅধিকারের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নবনির্বাচিত সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সদর ও বন্দর উপজেলার নাগরিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সদর ও বন্দরের উন্নয়নে গণঅধিকার পরিষদ সার্বিকভাবে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান, শাহরিয়ার তানভীর, কাজি তানজিলা তামান্না, দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক একেএম সাইদুজ্জামান খোকন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, বন্দর উপজেলা আহ্বায়ক সুইট ফরাজি, সদস্য সচিব মো. জামান, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল ও মো. আরমান এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ