স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় - জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় - জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা এখনো সক্রিয়। তারা এখনো এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।

আজ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধে শহিদ চিকিৎসক জীবনকোষ” গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এদেশের উন্নয়ন চায় না। তারা চায় এদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে। তাই স্বাধীনতা বিরোধীরা এদেশের উন্নয়নকে করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিমন্ত্রী সকলকে এসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

নিপসম এর পরিচালক অধ্যাপক ডা. বায়োজিদ খুরশিদ রিয়াজের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ শারফুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০২   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ