সোনারগাঁয়ের কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালকের যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ের কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালকের যোগদান
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



সোনারগাঁয়ের কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালকের যোগদান

সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নতুন পরিচালক এসএম রেজাউল করিম যোগদান করেছেন। বুধবার সকালে তিনি এ কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পর তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এখান থেকে বদলি হওয়ার পর অতিরিক্ত দায়িত্ব পালন করেন বাবুল মিয়া।

পরবর্তীতে বাবুল মিয়াকে তার স্ব পদে বলাহ করার পর বুধবার সকালে পরিচালক হিসেবে এসএম রেজাউল করিম দায়িত্ব গ্রহন করেন।

তিনি আরো জানান, পরিচালক মহোদয় দায়িত্ব নেওয়ার পর সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ফাউন্ডেশন ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপ – পরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা একেএম আজাদ সরকার, নিরাপত্তা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, গাইড লেকচারার একেএম মুজাম্মিল হক মাসুদ,ফটোগ্রাফার মো. শফিকুর রহমান, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, স্টেনোগ্রাফার মো. সারোয়ার, সহকারী লাইব্রেরিয়ান রাকিব হোসেন, প্রধান অফিস সহকারী মো. আব্দুর রহিম, স্টোর কিপার মো. আলাল হোসেন খান, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান, হিসাব সহকারী মো. রেজাউল করিম, অভ্যর্থনাকারি তাজমহল বেগম, নিম্নমান সহকারী রিক্তা পারভীন, নিন্মমান সহকারী মো. দিলোয়ার হোসেনসহ কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৫   ৬৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ
সরিষাবাড়ীতে ট্রাস্ট হাসপাতাল এখন চড়া মূল্যের ক্লিনিক! সেবার নামে ব্যবসা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ