সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



সন্দ্বীপে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ আটক ২

চট্টগ্রামের সন্দ্বীপে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুই দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে সন্দ্বীপ থানাধীন বেরিবাঁধ এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত দুই কারিগরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহের কথা জানিয়েছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, ‘জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৮:০১:৫৭   ১৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ