সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা জরুরি। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর ২৮তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিল্প প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম।
আলোচনা শেষে চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পীদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৪   ৬৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ