স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



স্বাধীনতাযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন বীর যোদ্ধা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বনানীস্থ নৌ-সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাগরিকা হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন লে. জেনারেল অনিল কুমার লাম্বা (অব.)। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ-সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের বিভিন্ন অবদানের কথা স্মৃতিচারণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সফরের অংশ হিসেবে উক্ত প্রতিনিধি দলটি বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ছয়দিনের রাষ্ট্রীয় সফরে আসা প্রতিনিধি দলটি আগামী ১৯ ডিসেম্বর ভারতে প্রত্যাবর্তনের আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৮   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ