জাতীয় স্মৃতিসৌধে ডিএনসিসি’র মেয়রের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্মৃতিসৌধে ডিএনসিসি’র মেয়রের শ্রদ্ধা
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২



জাতীয় স্মৃতিসৌধে ডিএনসিসি’র মেয়রের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে দেশকে মুক্ত ও স্বাধীন করার লক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ানÍ বিজয় অর্জিত হয়। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে দেশকে ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। গৌরবময় এই বিজয়ের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা দেশকে ভালোবাসবো।’
মেয়র বলেন,‘’আমরা ঠিকই জাতীয় সংগীত গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অথচ রাস্তায় ময়লা ফেলে দেই। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে আছে, মাঠ দখল হয়ে আছে। দেশকে ও শহরকে ভালোবাসলে ময়লা ফেলা যাবে না, দখল করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর নগরী ও দেশ গড়ে তুলতে হবে।’
এসময় মেয়র মো. আতিকুল ইসলাম দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৬   ৫১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ