সরিষাবাড়ীতে ইউরিকা কিন্ডারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইউরিকা কিন্ডারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর : “বাস্তবমুখী সৃজনশীল শিক্ষাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে অন্যতম সুনামধন্য ইউরিকা কিন্টারগার্ডেন এন্ড ক্যাডেট কোচিংয়ের ৩য় শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার রেলগেট সংলগ্ন এ শাখার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাটারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে এবং ইউরিকা কিন্ডার গার্ডেন এন্ড কোচিংয়ের তৃতীয় শাখার পরিচালক হাবিবুর রহমান রতনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউরিকা কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক আহসান হাবিব লাভলু এবং শিক্ষা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোকন উদ্দিন(বিএসসি)।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তালেব উদ্দিন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ আরো অনেকেই।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, নুরুল ইসলাম, অধ্যাপক মেহেদী হাসান জুয়েল, শিক্ষক আরিফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলজার হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীগণ, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫২   ৮৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান লাবু কারাগারে
নারায়ণগঞ্জে জেলা বিদ্যুৎ সাশ্রয় কমিটির সভা: অপচয় রোধে কঠোর নির্দেশের বার্তা
ফরিদপুরের মধুখালীতে মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক মাসের উদ্বোধন
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ