লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লালমনিরহাট জেলা শহরের মাত্র ৯ কিলোমিটার উত্তরে পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনারায় চালুর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
আজ রোববার বিকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স ও পৌরসভার যৌথ আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ চেম্বারের নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরিয়ার আলম বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ে চায় একে অপররের সাথে সম্পর্ক স্থাপন করতে ভারতের দিনহাটা ও লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হবে। ভারতের সাথে দেশের নদী সমস্যাও সমাধান হবে।
তিনি বলেন, উত্তর বঙ্গকে বলা হয় দেশের শস্য ভান্ডার। লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন ইকোনিক জোন করা হবে। এজন্য সকলের নৈতিক দায়িত্ব শেখ হাসিনাকে সহায়তা করা। এ সময় তিনি লালমনিরহাটের ব্যবসা বাণিজ্য উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মূলত ব্যক্তিগত সফরে লালমনিরহাটে এসেছেন। তিনি চার্চ অব গড উচ্চ বিদ্যালয়েরর প্লাটিনাম জুবলি (৭৫ বছর পূর্তি) অনুষ্ঠানে যোগ দেন। তার বাবা লালমনিরহাটে রেলে চাকুরি করার সুবাদে তিনি চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
অনুষ্ঠান শেষে পৌরসভা ও চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৬   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ