ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



---

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে মহান দিবস, ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আগে কেউ বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পারেনি। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন প্রমাণ করে ঐক্যবদ্ধ বাঙালিকে কেউ পরাজিত করতে পারেনা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। এ স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন, এ কথা স্মরণ রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:১১   ৫৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ