মেসির মা বললেন, বাংলাদেশকে খুবই ভালোবাসি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেসির মা বললেন, বাংলাদেশকে খুবই ভালোবাসি
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



মেসির মা বললেন, বাংলাদেশকে খুবই ভালোবাসি

যার জাদুর ছোঁয়ায় তিন যুগের অপেক্ষার অবসান হলো আর্জেন্টিনার। ম্যাচ জয়ের পর সেই লিওনেল মেসির গর্বিত মা সিলিয়া মারিয়া কথা বলেছেন সময় সংবাদের সঙ্গে। আলবিসেলেস্তেদের অকুণ্ঠ সমর্থন দেয়ায় বিশেষ ধন্যবাদ এবং বাংলাদেশকে ভালোবাসার কথা জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের।

দীর্ঘ ৩৬ বছর ধরে যে শিরোপার পানে চেয়েছিল আর্জেন্টিনা। তার পূর্ণতা পেল লিওনেল মেসির হাত ধরে। আট বছর আগে মারাকানায় চির আরাধ্য বিশ্বকাপ হাতে উঠতে পারতো মেসির। কিন্তু মারিও গোতজের এক গোলেই হৃদয় ভেঙে চুরমার হয়েছিল আলবিসেলেস্তেদের।

জার্মানির উল্লাসের ভিড়ে চিরকাল মাথা উঁচু করে এগিয়ে চলা মেসির মাথা নিচু করে কান্নার দৃশ্য দেখে কেঁদেছিল লাখো কোটি আর্জেন্টাইন ভক্ত। ২০০৬ থেকে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে এই একটা শিরোপার আশায় কতই না দিবস রজনী লড়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর। অবশেষে ধু ধু মরুতে ফুল ফোটালেন মেসি।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে এমিলিয়ানো মার্টিনেজ ম্যাজিকে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। নির্ধারিত আর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ ব্যবধানে সমতায় ছিল। পরে পেনাল্টি শুটআউটে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

শিরোপা খরা কাটিয়ে যে অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার সে আনন্দ, সে উল্লাস শুধু কি মুরুভূমির বুকেই উত্তাপ ছড়াচ্ছে! লুসাইলে মেসিদের গগণবিদারী চিৎকার পৌঁছে গেছে বিশ্বজুড়ে। সেই আনন্দে গা ভাসিয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার জয়ে দারুণ উচ্ছ্বসিত মেসির মা সিলিয়া মারিয়া।

সময় সংবাদকে তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছি। সেখানে আর্জেন্টিনার অনেক ভক্তদের উন্মাদনার কথা শুনেছি। বিশেষ করে মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জেনে আমি খুবই খুশি। আশা করি, মেসির জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা অব্যাহত থাকবে।’

বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে মারিয়া বলেন, ‘বাংলাদেশকে খুবই ভালোবাসি। সেখানকার মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩০   ৬২২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ