মেসিকে পেলের বার্তা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেসিকে পেলের বার্তা
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



মেসিকে পেলের বার্তা

মেসির অপূর্ণতা অবশেষে পূরণ হলো। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে লিওনেল মেসি অবশেষে বিশ্বজয়ের স্বাদ পেলেন। এরপরই প্রশংসায় ভাসছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। এদিকে তার প্রশংসা করতে ভোলেননি ব্রাজিলের কিংবদন্তি পেলে।

ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে পছন্দ না করলেও মেসিকে পছন্দ ও সম্মান করেন। ফাইনালের আগেও দেখা গেছে অনেকেই বলেছেন মেসির এবার বিশ্বকাপটা জেতা উচিত। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ৩৬ বছর পর শিরোপার ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা। আর মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দের হার আরও বেড়ে গেছে।

এদিকে নেইমার-সুয়ারেজ-পেদ্রিরা মেসিকে অভিনন্দন জানিয়েছেন। কিছুটা দেরি করে হলেও বিশ্বকাপ জয়ের কারণে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের ‘কালো মানিক’ পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন আকুণ্ঠ। এমবাপ্পেকে নিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি গোল্ডেন বলও জিতেছেন। কাতার বিশ্বকাপে মেসি ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৩০   ৫৩৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ