নাটোরে বিজ্ঞান মেলা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে বিজ্ঞান মেলা শুরু
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



নাটোরে বিজ্ঞান মেলা শুরু

বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে নাটোরে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ সোমবার বেলা এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, দেশের উন্নয়নের জন্যে শিক্ষিত জাতি চাই। এ শিক্ষা হতে হবে যুগোপযোগী এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এ শিক্ষাক্রমের প্রবর্তন এবং সম্প্রসারণ করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে গড়ে উঠবে মেধাবী জাতি, নিশ্চিত হবে দেশের কাংখিত উন্নয়ন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী মেলায় নাটোর সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রকল্প মেলায় প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৯   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ