রাঙ্গামাটির ঘাগড়া সেতুর উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির ঘাগড়া সেতুর উদ্বোধন
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



রাঙ্গামাটির ঘাগড়া সেতুর উদ্বোধন

জেলার ঘাগড়া-চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের আজ ঘাগড়া সেতুর উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় প্রায় ৭কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটি সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নাধীন ঘাগড়া সেতুর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোফাজ্জল হায়দার, নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমা, বন ও পরিবেশ সম্পাদক কাঞ্চন কর, ৩ নং ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন প্রমূখ।
সেতু উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। তিনি আরো বলেন, শুধু যোগাযোগ নয় পাহাড়ের প্রতিটি সেক্টরেই বর্তমান সরকারের উন্নয়ন এখন দৃশ্যমান।
সেতু উদ্বোধনের আগে ঘাগড়াতে বৃক্ষ রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৮   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ