ফিফা বিশ্বকাপ জয়ে ক্যাফিরোকে অভিনন্দন মোমেনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিফা বিশ্বকাপ জয়ে ক্যাফিরোকে অভিনন্দন মোমেনের
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



ফিফা বিশ্বকাপ জয়ে ক্যাফিরোকে অভিনন্দন মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং আর্জেন্টিনার জনগণকে ফিফা বিশ্বকাপ ২০২২ জয়ে বাংলাদেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক চিঠিতে বলেছেন, “ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গতরাতে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হবেন।”

ড. মোমেন বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।”

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরো গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. মোমেন চিঠিতে বলেন, ‘উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাবো।’

বাংলাদেশ সময়: ২২:৩৩:০২   ৫০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ