এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হলেন দলের মুখপাত্র

জাতীয় নাগরিক পার্টি-এনিসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। এছাড়া ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৩   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ