প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক

ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। প্রার্থীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। অনেক চ্যালেঞ্জ আছে— তার মধ্যে অবৈধ অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হলে গঠিত সরকারও প্রশ্নবিদ্ধ হবে। তাই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ভয়ভীতি ছাড়া নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে নানা মত, নানা পথ থাকবে। কোনো প্রার্থী ও কর্মীরা যেন সহিংস না হয়ে উঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি না হয় তাহলে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তি সুযোগ নেবে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০১   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ