বাজারের ব্যাগের আড়ালে গাঁজা রেখে বিক্রি, লামাপাড়া থেকে গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজারের ব্যাগের আড়ালে গাঁজা রেখে বিক্রি, লামাপাড়া থেকে গ্রেপ্তার ২
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বাজারের ব্যাগের আড়ালে গাঁজা রেখে বিক্রি, লামাপাড়া থেকে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে ২ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, ‘বাজারের ব্যাগের আড়ালে গাঁজা বিক্রি করছিলেন। ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।’

ফতুল্লার পূর্বলামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর সোমবার (১৯ ডিসেম্বর) ডিবি পুলিশের এএসআই মো. রেজাউল করিম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো কিশোরগঞ্জের ভৈরব থানার ঘোরাকান্দা এলাকার মনির হোসেনের ছেলে মো. তারেক হোসেন (২০)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার ২নং ঢাকেশ্বরী উত্তর পাড়া এলাকায় সোনিয়া খাতুন এর ভাড়া বাসায় বসবাস করেন। অপরজন হলেন সিদ্ধিরগঞ্জ থানার ২নং ঢাকেশ্বরী এলাকার কামাল হোসেনের ছেলে মো. মোরাদ হোসেন (২২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পূর্ব লামাপাড়া এলাকার পিয়ার আলী সরদার ষ্টোর নামে একটি দোকানের সামনের সড়কে অবৈধ মাদকদ্রবা ক্রয়-বিক্রয়সহ স্থানাস্তারের তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আসামি মো. তারেক হোসেন (২০) এর ডান হাত থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে অনুমান ১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্যা বিশ হাজার টাকা।

তারেক হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করে, অপর আসামি মো. মোরাদ হোসেন এবং পলাতক আসামি জজ মিয়া (২৭) দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হতে গাঁজা ক্রয় করে ফতুল্লার আশেপাশের এলাকায় বিক্রি করে আসছে। আসামিরা পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করেছে।

ডিবি পুলিশের এএসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ সদস্য মাহবুবুর রহমান, রিপন শিকদার, রাশেদুল হাসান অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোহসিন বলেন, ‘এই ঘটনায় ডিবি পুলিশ মামলা করেছে।’

ডিবি পুলিশের এএসআই মো. রেজাউল করিম বলেন, ‘এক কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছি। তারা বাজারের ব্যাগে করে গাঁজা বহন করছিল, এ সময় তাদের আটক করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৫০:২৭   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ