বন্দরে গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বন্দরে গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫

বন্দরে গাঁজা বিক্রি করার সময় ৫ কেঁজি গাঁজাসহ কুমিল্লার ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার মদনপুর জনতা সুপার মার্কেটের ১২৩ নং দোকানের লাল মিয়ার তুলার গোডাউনে তল্লাশী চালিয়ে উক্ত গাঁজাসহ ওই ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের উপ-পরিদর্শক মোহাম্মদ মমিন উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩২(১২)২২।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো-সুদূর কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগেড়া এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে নাজিম (২২) একই জেলার একই থানার রাজা চাবিতলা এলাকার নজরুল ইসলামের ছেলে বসির (২২) একই জেলার একই থানার বৈলাবাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল কাদির (২১) কুমিল্লা জেলার লাকসাম থানার শাটতলি এলাকার মৃক নাসির উদ্দিনের ছেলে শুভ (২৮) ও একই জেলার দাউদকান্দি থানার কাউয়াদি এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাহজাহান (৫০)।

গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মাদক কারবারিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানার তথ্য সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় র‌্যাব-১১ এসআই মোহাম্মদ মমিন উদ্দিনসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানাধীন মদনপুর ব্রীজ এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় একদল মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে বন্দর উপজেলার মদনপুর জনতা সুপার মার্কেটের ১২৩নং দোকানের লাল মিয়ার তুলার গোডাউনে অবস্থান করছে। বিষয়টি উর্ধŸতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রæত ঘটনা স্থলে গিয়ে উল্লেখিত তুলার গোডাউন তল্লাশি চালিয়ে ৫ কেঁজী গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ৫ কেঁজী গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার পুলিশ পরিদর্শক অপারেশন তসলিম উদ্দিন গ্রেপ্তারকৃতদের ৫ মাদক ব্যবসায়ীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৫   ৫২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ