গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয় : শিক্ষামন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয় : শিক্ষামন্ত্রী 
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয় : শিক্ষামন্ত্রী 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। যুদ্ধ বিধ্বস্ত এক দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে নাটোরে অনিমা চৌধুরী মিলনায়তনে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, গণতন্ত্রের পথ রুদ্ধ করে সেনা শাসনের জন্ম হয়। সমানে পাল্লা দিয়ে চলে ইতিহাস বিকৃতি। সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে। গ্রাম হচ্ছে শহর। এটা বিরোধী রাজনৈতিক দলের সহ্য হচ্ছে না। তারা দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার আবউস সালাম হাওলাদার, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৬   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা : ডিসি রায়হান কবির
প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করবেন কাল: পরিবেশমন্ত্রী
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার
ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি -সুমাইয়া আক্তার
চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ