বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে খুন, গ্রেপ্তার নাজিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে খুন, গ্রেপ্তার নাজিম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



---

লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৪৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১৬ সালে লক্ষ্মীপুরে বন্ধুর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার শাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৬ সালের ঘটনায় গত ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন আদালত। নাজিমের বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি পাঁচ মাস সাজা ভোগ করে। পরে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২৮   ৫৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী
আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ