প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



প্রকাশ পেলো অজয় অভিনীত ‘ভোলা’র নতুন টিজার 

বলিউডের জনপ্রিয় তারকা অজয় দেবগন। সম্প্রতি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভোলা’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভোলার নতুন টিজারের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমার আকর্ষণীয় টিজার পোস্ট করেছেন অজয়। ‘ভোলা’র টিজারের সেই ভিডিওটি প্রকাশের পরপরই ব্যাপক বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ভিডিওটিতে অজয়ের ফার্স্ট লুক দর্শক ও মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের।

পোস্টটির ক্যাপশনে অজয় লিখেছেন, এই কলিযুগে আসতে যাচ্ছে সিনেমা ‘ভোলা’। টিজারে নিজেকে গম্ভীরভাবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন অজয়। ভিডিওতে দেখা যায়, ভারী দাড়িওয়ালা রূপে বেশ গম্ভীর লুকে দেখা গেছে অভিনেতাকে। তার কপালে লাগানো ছিল সাদা তিলক। সেই সঙ্গে তার মুখের কাছে হাতকড়াও দেখানো হয়েছে টিজারে।

অজয়ের ফার্স্ট লুকে মুগ্ধ হয়ে ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে ভক্ত অনুরাগীদের। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ’ লাগছে। আরেক ভক্ত মন্তব্য করেছেন, তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সুপারস্টার অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমার লুকটি অসাধারণ।

প্রসঙ্গত, ভোলায় একজন কয়েদির চরিত্রে অভিনয় করছেন অজয়। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এটি ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত সুপারহিট তামিল সিনেমা ‘কাইথি’-এর অফিসিয়াল রিমেক ভোলা। ছবিটি নির্মাণ করেছেন অজয় নিজেই। সেই সঙ্গে এর প্রধান ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এতে অজয় ছাড়াও অভিনয় করেছেন টাবু ও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অমলা পাল।

বাংলাদেশ সময়: ১৭:০১:০২   ৫৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে আ. লীগ সব পদক্ষেপ নিয়েছিল : হুইপ দুলু
বিদেশে চাকরির নামে প্রতারণা : চক্রের ১২ সদস্যকে কারাদণ্ড-জরিমানা
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ