ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই সিএনজি রিকসা প্রতিযোগীতা করে চালিয়ে বজলুর রহমান (৭০) নামে এক আইনজীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোডে এঘটনা ঘটে।

মোঃ বজলুর রহমান শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত. মৌলভী এলেম উদ্দিন হাওলাদার ও মৃত. নজিমন নেছার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি।

নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে লিংক রোড পারাপারের সময় প্রতিযোগীতা করে বেপরোয়া চালিয়ে আসা অজ্ঞাত দুই সিএনজি রিকসার মধ্যে একটি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যায়।

এরপরও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন। ওইসময় বজলুর রহমানকে নিয়ে সকলে ব্যস্ত থাকায় সিএনজি রিকসা নিয়ে চালকরা পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা তা পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৫৭   ৪৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ