বিশ্বে করোনায় আরও ১২৬৬ মৃত্যু, আক্রান্ত বেড়েছে আড়াই লাখ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১২৬৬ মৃত্যু, আক্রান্ত বেড়েছে আড়াই লাখ
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



বিশ্বে করোনায় আরও ১২৬৬ মৃত্যু, আক্রান্ত বেড়েছে আড়াই লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩০২। আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় আড়াই লাখ ও প্রাণহানি বেড়েছে প্রায় দেড় শতাধিক।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ২৩১ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ২১৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৩০৮ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৩০ জনের এং আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২১২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৫৬ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৫৭ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৬২৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৮২ জন এবং মারা গেছেন ৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৫ হাজার ৩৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৪০   ৫০২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ