জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম পাতা » গাজীপুর » জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যে পাপে তারা সাজা পেয়েছে, তার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই শর্ত দিয়েই তারা ক্ষমা পেয়েছেন। আগামীতে তারা সেসব ঘটনার পুনরাবৃত্তি ঘটালে ব্যবস্থা নেওয়া যাবে। বলা যাবে যে, তুমি শর্ত ভঙ্গ করেছ।

ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর তো আবেদন করেছে। তারটা মওকুফ করা হয়েছে। যারাই আবেদন করেছে তাদেরকেই ক্ষমা করা হয়েছে। একশর মতো ছিল। অনেকে কলহে-বিবাদে জড়িয়েছে, শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। তাদের ক্ষমা করা হয়েছে।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে ফেরার আশা ব্যক্ত করেছেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি, থাকব। যেহেতু আমি আওয়ামী লীগে পদ ফিরে পাচ্ছি, সেহেতু আমি আবার মেয়র পদ ফিরে পেতে যাচ্ছি।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত বছরের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:২২:৩৭   ৫২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ