একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-ডি মারিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-ডি মারিয়া
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-ডি মারিয়া

ফুটবলের মঞ্চে সাফল্য উদযাপন মানেই ছাদখোলা বাস। এমন দৃশ্য ইউরোপিয়ান দেশ থেকে শুরু করে লাতিন আমেরিকার দেশগুলোতেও দেখা যায়। তবে কিছু কিছু সময় ছাদখোলা বাসে উদযাপন হরিষে বিষাদ বইয়ে আনে।

বাংলাদেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের পর দেশে ফিরলে তাদেরও ছাদখোলা বাস দেওয়া হয় বিজয় উদযাপনের সময়। সেই অবস্থায় ছাদখোলা বাসে দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা চাকমা রাস্তার পাশে থাকা ব্যানারে আঘাত পেয়ে দুর্ঘটনার শিকার হন। একইরকমভাবে দুর্ঘটনার শিকার হতে পারতেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারাও।

৩ যুগ পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শ্রেষ্ঠত্ব অর্জনের এই আনন্দ উদযাপনের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয় লে আলবিসেলেস্তেদের জন্যও। ছাদখোলা বাসে আনন্দ উদযাপনের সময় একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-দি মারিয়ারা।

বাসের ছাদের উপরে শিরোপা হাতে বসে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস ওতামেন্দিরা। এই সময় উপর থেকে উপস্থিত দর্শকদের দিকে হাত নেড়ে নেড়ে সাড়া দিতে থাকেন তারা। এমন সময় পাঁচ ফুটবলারের সামনে আচমকা চলে আসে বৈদ্যুতিক তার।

শেষ মুহূর্তে ওতামেন্দির চোখে ধরা পড়ে তারটি। পাশের সবাইকে দ্রুতই সতর্ক করে দেন তিনি। ফলে শেষ মুহূর্তে উপস্থিত পাঁচ ফুটবলারই মাথা নামিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান। তবে মেসি, ডি মারিয়ারা সম্পূর্ণরকম আঘাত মুক্ত থাকলেও কিছুটা ব্যথা পান পারেদেস। এই ফুটবলারের মাথায় থাকা ক্যাপ তারে লেগে পড়ে যায়। আঘাত পেয়ে কিছুটা ভারসাম্যও হারান তিনি। যদিও বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনিও।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৫১   ৫৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ