সীমান্তে-মাটি-খুঁড়ে-মিলল-কষ্টি-পাথরের-মুর্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে-মাটি-খুঁড়ে-মিলল-কষ্টি-পাথরের-মুর্তি
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



সীমান্তে-মাটি-খুঁড়ে-মিলল-কষ্টি-পাথরের-মুর্তি

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিণ পাশে একটি উঁচু ঢিবি থেকে মাটি খুঁড়তে গিয়ে লোকজন ওই মুর্তি দেখে। তিনি খবর পেয়ে বিজিবি ও পুলিশকে জানান।
দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকার মাটির নিচ থেকে কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে। সেটি জব্দ করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, মুর্তিটির ওজন ৩০১ কেজি।
উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার বিকেলে মুর্তিটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. আলমগীর কবির।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আমড়া সীমান্ত ফাঁড়ির সীমান্ত পিলার নম্বর ৩০০/৭-এস থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আমড়া মাঠে খনন কাজ চলছিল। মাটি খোঁড়ার সময় সেখানে মুর্তিটি দেখেন মোকসেদুল ইসলাম নামে এক ব্যক্তি।
সীমান্ত ফাঁড়ি কমান্ডার সুবেদার মো. শুকশাহ-এর নেতৃত্বে এক দল বিজিবি গিয়ে মাটি খুঁড়ে পুরো মুর্তিটি বের করে। কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিণ পাশে একটি উঁচু ঢিবি থেকে মাটি খুঁড়তে গিয়ে লোকজন ওই মুর্তি দেখে। তিনি খবর পেয়ে বিজিবি ও পুলিশকে জানান।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৩   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ