রিমান্ড শুনানি পেছালো, কারাগারে সাবেক মেম্বার জুলহাস 

প্রথম পাতা » আইন আদালত » রিমান্ড শুনানি পেছালো, কারাগারে সাবেক মেম্বার জুলহাস 
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



রিমান্ড শুনানি পেছালো, কারাগারে সাবেক মেম্বার জুলহাস 

নাশকতা মামলায় রিমান্ডের শুনানি হয়নি গোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. জুলহাস সরদারের।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে।

এ বিষয়ে আদালতের উপ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান খান জানান, নারায়ণগঞ্জ থানার একটি রাজনীতি মামলায় মো: জুলহাস সরদারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে তোলা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিলো। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে। মামলা নং ৩৫/১১।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ মামলায় মো: জুলহাস সরদারকে গোগনগর এলাকা থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৮   ৫৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ