ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে: খোকন

ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি ও দল বিবেচনা করেই ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নরসিংদীর সদর উপজেলার মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল হিসেবে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে জানিয়ে খোকন বলেন, দুই মাসের আন্দোলনে নয় বরং ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

খোকন আরও বলেন, ‘ভোট দেয়া জনগণের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ভালো দল নাকি খারাপ দল দেশ পরিচালনা করবে।’

বিএনপি কখনো ব্যক্তিগত স্বার্থে আন্দোলন সংগ্রাম করেনি কিংবা আপোষ করেনি জানিয়ে তিনি বলেন, ‘আপোষ করলে দলের নেতারা বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘদিন অন্যায় নির্যাতন চালানো হলেও তিনি জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপোষ করেননি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চারবার ক্ষমতায় গিয়েছে জনগণের ভোটে, কখনো পেছনের দরজা দিয়ে নয়। জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমেই দেশ পরিচালনা করেছে বিএনপি। গত ১৭ বছরে বিএনপির ওপর ব্যাপক নিপীড়ন, নির্যাতন, গুম-খুন ও হামলা চালানো হলেও দলটির অস্তিত্ব বিপন্ন করা যায়নি। কারণ বিএনপি জনগণের দল, যার শিকড় অনেক গভীরে।’

এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:২২   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি চাল জব্দ
জুনের শেষ সপ্তাহে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
ঈদ উপলক্ষে সরকার বহু পদক্ষেপ নিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে প্লাস্টিক ও ভাঙারি দোকানে আগুন
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ